আমুদরিয়া নিউজ: সাভারকর মুসলিমবিদ্বেষী ছিলেন না—পুনের আদালতে এমনই দাবি করেছেন তাঁর নাতির ছেলে সত্যকি সাভারকর। রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলায় মঙ্গলবার জেরার সময় এই বক্তব্য রাখেন তিনি।
অন্যদিকে, রাহুলের আইনজীবী আদালতে গোপাল গডসের ২০০৪ সালের একটি ভিডিও সাক্ষাৎকার ও তার লিখিত প্রতিলিপি পেশ করেন। সেখানে নাথুরাম গডসের আরএসএস-যোগের কথা স্বীকার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ফলে শুনানিতে সাভারকরকে ঘিরে বিতর্কের পাশাপাশি গডসে ও আরএসএসের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে।
Total Views:
0