ভোটগণনায় টোটালাইজার নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

আমুদরিয়া নিউজ: টোটালাইজার সফটওয়্যারের মাধ্যমে অন্তত ১৪টি বুথের ভোট একসঙ্গে গণনার দাবি উঠেছে সুপ্রিম কোর্টে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রের মতামত জানতে চেয়েছে। তাঁর দাবি, বুথভিত্তিক ফল প্রকাশের কারণে ভোটের পর সাধারণ মানুষ রাজনৈতিক হিংসার শিকার হতে পারেন। তবে নির্বাচন কমিশন এই প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছে, টোটালাইজার চালু করতে নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংশোধন করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *