চার আন্তর্জাতিক সোনা, তবু সবজি বিক্রি অমরদীপের

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে চারবার সোনা জিতেছেন ঝাড়খণ্ডের থ্রো-বল খেলোয়াড় অমরদীপ। অথচ চাকরি না পেয়ে সংসার চালাতে রাঁচিতে সবজি বিক্রি এবং ক্যাব চালাতে হচ্ছে ২৯ বছরের এই অ্যাথলিটকে। ২০১৬ সাল থেকে চাকরির আবেদন করেও মেলেনি সাড়া। তাঁর দুরবস্থার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নজরে এসেছে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। দ্রুত চাকরি বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *