আমুদরিয়া নিউজ: উত্তর দিনাজপুরের বিভিন্ন কলেজকে এক ছাতার তলায় আনতে ফের তৎপরতা শুরু হয়েছে। জেলার কলেজগুলিকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর আগে ২০২১ সালেও উচ্চশিক্ষা দফতর জেলার সব কলেজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার নির্দেশ দিয়েছিল। এতে একই জেলার কলেজগুলি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার জটিলতা কমবে এবং প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রে সমন্বয় বাড়বে বলে মনে করা হচ্ছে।
Total Views:
0