সেপ্টেম্বরের শুরুতেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আমুদরিয়া নিউজ: সেপ্টেম্বরের প্রথম দিনেই রাজ্যজুড়ে সক্রিয় মৌসুমি বায়ু। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির সম্ভাবনায় ধস ও জল জমার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। দার্জিলিং-এর তাপমাত্রা সর্বোচ্চ ১৯°C এবং সর্বনিম্ন ১৫°C, কালিম্পং-এর তাপমাত্রা সর্বোচ্চ ২৪°C  এবং  সর্বনিম্ন ১৯°C, জলপাইগুড়ির তাপমাত্রা সর্বোচ্চ ৩০°C  এবং  সর্বনিম্ন ২৫°C, আলিপুরদুয়ার ও কোচবিহারের তাপমাত্রা যথাক্রমে সর্বোচ্চ ৩১°C  এবং সর্বনিম্ন ২৫°C থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। কলকাতা, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা-র সর্বোচ্চ তাপমাত্রা ৩০°C এবং সর্বনিম্ন ২৬°C, উত্তর ২৪ পরগনা-র তাপমাত্রা সর্বোচ্চ ৩১°C এবং সর্বনিম্ন ২৬°C হতে পারে বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদের তাপমাত্রা সর্বোচ্চ ৩০°C এবং  সর্বনিম্ন ২৫°C, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১°C | সর্বনিম্ন ২৬°C থাকবে বলে জানা গেছে।

এছাড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া-র সর্বোচ্চ তাপমাত্রা ২৯°C | সর্বনিম্ন ২৫°C, পূর্ব বর্ধমান ও নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩০°C  এবং  সর্বনিম্ন ২৬°C, পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ২৮°C | সর্বনিম্ন ২৪°C, বীরভূমের তাপমাত্রা সর্বোচ্চ ২৯°C | সর্বনিম্ন ২৫°C থাকছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে খোলা জায়গা ও গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *