আমুদরিয়া নিউজ:সন্তানদের ভবিষ্যৎ ও পড়াশোনার কথা মাথায় রেখে ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যের কটসওয়াল্ডসে পাড়ি দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পর আমেরিকাতেই বসবাস করছিলেন তাঁরা।
মন্টেসিটোর বাড়িটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের বহু স্মৃতি, বিশেষ করে মেয়ে লিলিবেটের জন্ম ও শৈশবের নানা মুহূর্ত। তাই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত তাঁদের কাছে আবেগের ছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করছেন না এই দম্পতি। ভবিষ্যতে ফের সেখানে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
Total Views:
0