আমুদরিয়া নিউজ:২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও আট মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। ৩১ আগস্ট নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় আগামী বছরের ৩১ মে পর্যন্ত সময় চাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিভিন্ন অভিযোগ, পাঁচ লক্ষেরও বেশি ওএমআর শিট যাচাই এবং সংরক্ষণ সংক্রান্ত জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে বলে দাবি কমিশনের। আজ সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হবে। আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা।
Total Views:
0