আমুদরিয়া নিউজ:গঙ্গার ভাঙনে মালদহের রতুয়ার পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশ নদীগর্ভে চলে গেছে বলে জানা গেছে। রবিবার ভোরে ভাঙনের জেরে ক্ষতিগ্রস্ত হয় স্কুল ভবন। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত অন্য স্কুলে পঠনপাঠনের ব্যবস্থা করা হয়েছে। ভাঙন রুখতে প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Total Views:
0