শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন

আমুদরিয়া নিউজ:সোমবার সকালের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের বাইরে ফুড প্লাজার একটি দোকানে আগুন ঘিরে আতঙ্ক ছড়ায়। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে খবর দেওয়া হয় দমকলে।

দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাচ ভেঙে ভিতরে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দোকানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *