এআই মেশিনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারে মানুষ: বিশ্ব নেতাদের সতর্ক করলেন অলিভার ডাউডেন

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ওপর থেকে মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে বলে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UN General Assembly) দেওয়া এক ভাষণে তিনি বলেন, এআই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিকাশ ও “মেশিনের ওপর থেকে মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি” মোকাবেলা করে মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ।

ডাউডেন সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি যে দ্রুত গতিতে হচ্ছে, তার তুলনায় এটিকে নিয়ন্ত্রণে রাখার বৈশ্বিক নিয়মকানুনগুলো অনেক পিছিয়ে রয়েছে। প্রযুক্তিটির অপব্যবহার রোধে একটি আন্তর্জাতিক রেগুলেটরি সিস্টেম বা প্রয়োজনীয় সুরক্ষাকবচ তৈরি করতে বিশ্বের সব দেশকে নিয়মিত একসাথে বসার আহ্বান জানিয়েছেন তিনি। এটি করা না হলে ভবিষ্যতে এক চরম বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *