আমুদরিয়া নিউজ:‘ব্রেকিং ব্যাড’ তারকা অ্যারন পলের মৃত্যুর খবর ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে। তবে অভিনেতা সম্পূর্ণ সুস্থ এবং ২৭ আগস্ট নিজের ৪৭তম জন্মদিনও উদযাপন করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিছু পোস্টের ধরন শ্রদ্ধাঞ্জলির মতো হওয়াতেই এই ভুল বোঝাবুঝি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকায় গুজব আরও জোরালো হয়। তবে অভিনয় থেকে দূরে সরে যাননি অ্যারন পল।
Total Views:
0