প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জল্পনা, সরাসরি অস্বীকার পিট হেগসেথের

আমুদরিয়া নিউজ:২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনার খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এনবিসি নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সহযোগীদের সঙ্গে নির্বাচনে লড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন তিনি। তবে হেগসেথের মুখপাত্র এই জল্পনা নাকচ করে জানিয়েছেন, আপাতত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

এদিকে ২০২৮ সালের সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ইতিমধ্যেই আলোচনায় রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *