জেলে স্মার্টফোন-রাউটার! আফতাব আনসারিকে ঘিরে প্রশ্ন

আমুদরিয়া নিউজ:কলকাতার আমেরিকান সেন্টার হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আফতাব আনসারির প্রেসিডেন্সি জেলের কুঠুরি থেকে একাধিক স্মার্টফোন, আইফোন, সিম কার্ড, ওয়াইফাই রাউটার ও পেনড্রাইভ উদ্ধার হয়েছে। তল্লাশিতে ৩১ হাজার টাকা এবং বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যায়। এত নিরাপত্তার মধ্যেও কীভাবে এই সামগ্রীগুলি কুঠুরিতে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলের ভিতর থেকে আফতাব কোনও নেটওয়ার্ক পরিচালনা করছিলেন কি না, সরঞ্জামগুলি কী কাজে ব্যবহার করা হচ্ছিল—তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ঘটনায় জেল নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *