দুবাইয়ের কাছে ৫০ ডিগ্রিতে মরুভূমির উপত্যকায় ট্র্যাকিং, প্রাণ হারালেন দুই বন্ধু

আমুদরিয়া নিউজ: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ শহরের কাছে ওয়াদি নাকাব নামের একটি পাহাড়ি মরুভূমি উপত্যকায় ট্র্যাকিং করতে গিয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসের (১২২ ডিগ্রি ফারেনহাইট) তীব্র গরমে প্রাণ হারিয়েছেন দুই ব্রিটিশ বন্ধু। নিহতরা হলেন আরান মার্টিনসন (৩৩) এবং চেলসির প্রাক্তন তারকা ফুটবলার ও সহকারী ম্যানেজার এডি নিউটনের ছেলে ক্যাসিয়াস নিউটন (৩৪)।

গত ১৮ জুলাই সকালে তাঁরা ট্র্যাকিং শুরু করেন। পরবর্তীতে গন্তব্যে না পৌঁছানোয় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৩-৪ কিলোমিটার দূরে তাঁদের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। এসেক্স করোনার্স কোর্টের তদন্তে জানা গেছে, অতিরিক্ত গরমের কারণে শরীরের তাপমাত্রা তীব্র বৃদ্ধি, অঙ্গ বিকল হওয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *