মণিপুরে বিধায়কের বাড়িতে মাঝরাতে বিস্ফোরণ

আমুদরিয়া নিউজ:মণিপুরে একের পর এক হিংসার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে কনথৌজাম এলাকার বিধায়ক সপম রাজন সিংয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কেউ আহত না হলেও ঘনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রী জানান, জনপ্রতিনিধির বাড়িতে এই হামলা গণতন্ত্রের ওপর আঘাত। দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। বিস্ফোরণের প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *