ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ

আমুদরিয়া নিউজ:ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার তাঁকে নির্বাচিত করেন। আগামী নভেম্বরে বর্তমান মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার মেয়াদ শেষ হলে দায়িত্ব নেবেন তিনি।

তিন দশকের বেশি কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ইসমাইল উলদ শেখ আহমেদ ফিলিস্তিন ইস্যুকে ওআইসির অগ্রাধিকারে রাখার কথা জানিয়েছেন। পাশাপাশি ইসলামবিদ্বেষ মোকাবিলা ও মুসলিম বিশ্বের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *