নেপাল-তিব্বতের বন্যায় এখনো পর্যন্ত মৃত ৬২৬

আমুদরিয়া নিউজ:হিমবাহ ধস থেকে তৈরি বন্যা ও ভূমিধসে নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৬। এখনও নিখোঁজ প্রায় ১ হাজার ৯২৪ জন, যার মধ্যে ৫১৭ জন বিদেশি। প্রায় ৪ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

পাশের তিব্বতেও ভয়াবহ পরিস্থিতি। সেখানে ৭ জনের মৃত্যু এবং ৫৫৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে নেপাল-তিব্বতের গুরুত্বপূর্ণ গিরং সীমান্তবন্দর। নতুন করে বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে উঠেছে। দুর্যোগে নেপালের বহু পরিবার খাদ্য ও পানীয় জলের সংকটে পড়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা জরুরি ত্রাণ ও আর্থিক সহায়তা পাঠাচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *