আমুদরিয়া নিউজ:ইরান যুদ্ধকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর। তাঁর মতে, একতরফাভাবে যুদ্ধ পরিচালনা করায় উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমিয়ে বিকল্প কৌশলের দিকে ঝুঁকছে। একইসঙ্গে সামরিক চাপ প্রয়োগ করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি ওয়াশিংটন। ফলে ইরান এখন মনে করছে, যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিলেও চাপ কমবে না; বরং লক্ষ্য হতে পারে শাসনব্যবস্থার পরিবর্তন।
Total Views:
0