তেল বিক্রিতে লক্ষ্যের কাছাকাছি ইরান

আমুদরিয়া নিউজ:সমুদ্রপথে পরিবহনে সীমাবদ্ধতা থাকলেও তেল বিক্রির মাধ্যমে বাজেটের প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছে ইরান। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে নির্ধারিত তেল রাজস্বের ৯৯ শতাংশই আদায় হয়েছে। এ সময়ে তেল বিক্রি থেকে পাওয়া ৭৫০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে মন্ত্রণালয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *