গাজায় ফের দুর্ভিক্ষের আশঙ্কা, উঠছে পুরনো প্রশ্ন

আমুদরিয়া নিউজ:গত বছর গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। জাতিসংঘ-সমর্থিত আইপিসির রিপোর্ট অনুযায়ী, সেই সময় ৫ লক্ষের বেশি মানুষ অনাহার ও মৃত্যুর ঝুঁকিতে ছিলেন। মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে এই দুর্ভিক্ষ তৈরি হয়েছিল বলে জানিয়েছিল জাতিসংঘ।

পরবর্তীতে যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ বাড়ানোর ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গাজার খাদ্যব্যবস্থা এখনও বিপর্যস্ত। মানবিক সহায়তাকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে আবার একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *