আমুদরিয়া নিউজ:আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালদহ মেডিক্যাল কলেজে একই দিনে ১০ জন সদ্যোজাতের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে রেফার করা হয়েছিল, আর দু’জনের জন্ম হয়েছিল মালদহ মেডিক্যালেই। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য ভবন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়েছে। শিশুদের চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কি না, পাশাপাশি মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
Total Views:
0