ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক করার বার্তা

আমুদরিয়া নিউজ:সীমান্ত সমস্যা মিটিয়ে ভারত-চীন সম্পর্ক মজবুত করার বার্তা দিল বেইজিং ও নয়াদিল্লি। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধিদের বৈঠকে সীমান্ত শান্তি, ব্যবস্থাপনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

চীনের ওয়াং ই ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানো এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। ২০২৭ সালে ভারতে পরবর্তী বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *