আমুদরিয়া নিউজ:কলকাতার গড়ফায় চার বছরের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগ, জল খাওয়ানোর কথা বলে শিশুটিকে ছাদে নিয়ে গিয়ে যাওয়া হয়।
শিশুটির কান্নার আওয়াজ শুনে পরিবারের সদস্যরা সেখানে পৌঁছনোর আগেই অভিযুক্ত পালিয়ে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।
Total Views:
0