আমুদরিয়া নিউজ:২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করার বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনে তিনি অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সাইবার অপরাধ রুখতে আগাম প্রস্তুতির ওপর জোর দেন।
সীমান্ত সুরক্ষা জোরদার করে অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি প্রযুক্তিনির্ভর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান শাহ। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে মাদক ও জঙ্গি নেটওয়ার্ক নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
Total Views:
0