আমুদরিয়া নিউজ: নেপাল-তিব্বত সীমান্তে এক বিধ্বংসী হড়পা বান ও কাদাধসে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বুধবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরে রসুয়া এলাকায় এই বিপর্যয় ঘটে। অতিরিক্ত বরফ গলে তিব্বত থেকে প্রবাহিত ভোটে কোশি নদীতে হড়পা বান আসায় দুই পাড়ের বিস্তীর্ণ গ্রাম, রাস্তাঘাট ও জলবিদ্যুৎ কেন্দ্র ভেসে গেছে। এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই দেশের সীমান্তেই জোরকদমে তল্লাশি অভিযান চলছে।
চীনা রাষ্ট্রীয় মাধ্যম এবং নেপাল প্রশাসন জানিয়েছে, বিপর্যয়ের কারণে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও সড়ক পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
Total Views:
0