আমুদরিয়া নিউজ:কৌশিকী অমাবস্যার ভিড় সামলাতে এবার বড় সিদ্ধান্ত তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের। ১০ সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যায় গর্ভগৃহে প্রবেশ করে বিগ্রহ দর্শন বা স্পর্শ করতে পারবেন না কেউই। মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা আমলাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
সাধারণ দর্শন সম্পূর্ণ বিনামূল্যে হলেও ভিআইপি লাইনের জন্য মাথাপিছু ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে ভিআইপিরাও গর্ভগৃহের বাইরে বারান্দা থেকেই দর্শন করবেন। শৃঙ্খলা বজায় রাখা ও অনিয়ম রুখতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।
Total Views:
0