আমুদরিয়া নিউজ:ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের লেবার নেতা বার্নহ্যাম। ইউক্রেন সফরে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পাশাপাশি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
রুশ হামলা মোকাবিলায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন বার্নহ্যাম। বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতি মেটাতে একাধিক দেশের সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রুশ হামলার নিন্দা জানিয়ে দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
Total Views:
0