WBSU-তে ছাত্র সংঘর্ষ

আমুদরিয়া নিউজ:যাদবপুরের পর এবার বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে ছাত্র সংঘর্ষ। মঙ্গলবার সন্ধ্যায় হস্টেল চত্বরে রাখি বন্ধন উৎসব আয়োজনকে কেন্দ্র করে টিএমসিপি ও এবিভিপি সদস্যদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ঘটনায় দুই এবিভিপি সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি বলে অভিযোগ করে এবিভিপি।

টিএমসিপির পাল্টা দাবি, এবিভিপির হামলায় তাদের ১০-১২ জন ছাত্র আহত হয়েছেন এবং হস্টেলে ভাঙচুর চালানো হয়েছে। উভয় পক্ষই দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *