আমুদরিয়া নিউজ:ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। তবে কবে, কাকে লক্ষ্য করে বা কীভাবে এই ষড়যন্ত্র হয়েছিল, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেননি তিনি। ইসরাইলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১৪’-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন নেতানিয়াহু।
Total Views:
0