আমুদরিয়া নিউজ:সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্র অনুযায়ী, ইয়ানবু বন্দর থেকে প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে এই বিস্ফোরণ ঘটে। ‘অজ্ঞাত বস্তু’র আঘাতেই এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুনে জাহাজের ডেক ক্ষতিগ্রস্ত হলেও সব ক্রু নিরাপদে রয়েছেন। ঘটনার পর লোহিত সাগরে চলাচলকারী অন্য জাহাজগুলিকে সতর্ক করেছে ইউকেএমটিও।
Total Views:
0