আমুদরিয়া নিউজ:এসএসকেএম হাসপাতাল চত্বরে আচমকা গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃত রাহিদা বিবির বয়স ৪৬ বছর, বাড়ি বীরভূমের নলহাটিতে। সোমবার দুপুরে গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।
Total Views:
0