আমুদরিয়া নিউজ:মার্কিন অর্থনৈতিক চাপের সঙ্গে উপসাগরীয় দেশগুলি যোগ দিলে পাল্টা জবাব দিল ইরান। দেশের নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই বলেন, এমন পরিস্থিতিতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বন্ধ করে দেওয়া হতে পারে। প্রয়োজনে উপসাগর থেকে তেল রফতানির অন্য পথেও হামলার কথা বলেছেন তিনি। এদিকে তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে নতুন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা।
Total Views:
0