আমুদরিয়া নিউজ:দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর এবার আইনি ভাবে এক হলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। গোয়ার মাপুসায় সাব-রেজিস্ট্রার দফতরে বন্ধুদের উপস্থিতিতে সাদামাটা ভাবেই বিয়ে সারেন তাঁরা। ২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই জুটির দুই সন্তান রয়েছে। ২০২৫ সালে বাগ্দান সেরেছিলেন তাঁরা। এবার পেলেন সম্পর্কের আইনি স্বীকৃতি।
Total Views:
0