Properly arranged of new indian currency notes rupees 50,100,200 and 500

অন্নপূর্ণার টাকা ঘিরে জেলায় জেলায় ক্ষোভ

আমুদরিয়া নিউজ:অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়াল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার,  বাঁকুড়া ও হুগলিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে। পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক বৈঠক ছেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।সমস্যা সমাধানে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন তিনি।

অন্যদিকে, বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারে ঢালাও টাকা দিয়ে তৃণমূল মানুষের অভ্যাস খারাপ করে দিয়েছে। এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *