আমুদরিয়া নিউজ: ওহাইও-এর ব্যুরো অব মোটর ভেহিকেলস (BMV) এক আকস্মিক সিদ্ধান্তে ড্রাইভিং লাইসেন্স এবং স্টেট আইডি কার্ডে রূপান্তরকামীদের লিঙ্গ পরিবর্তনের (জেন্ডার মার্কার) প্রক্রিয়াটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে পরিচয়পত্রে লিঙ্গ নির্ধারণের জন্য আবেদনকারীর জন্ম শংসাপত্র বা পাসপোর্টকে বাধ্যতামূলক প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।বিএমভি-র মুখপাত্র লিন্ডসে বোহরার এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন।
মানবাধিকার সংগঠন ‘ইকুয়ালিটি ওহাইও’-এর নির্বাহী পরিচালক ডোয়েন স্টুয়ার্ড এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে রূপান্তরকামীদের অধিকার হরণ এবং ভোটার দমনের একটি পরিকল্পিত চেষ্টা বলে অভিহিত করেছেন। ওহাইও প্রশাসন জানিয়েছে, রিপাবলিকান গভর্নর মাইক ডিউইনের স্বাক্ষরিত নতুন বাজেট আইনের পরিপ্রক্ষিতেই এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।