আমুদরিয়া নিউজ: মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে তাঁর ২০২৪ সালের জনপ্রিয় সিঙ্গেল ‘উই কান্ট বি ফ্রেন্ডস’ গানটি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার ‘টিম ট্রাম্প’ নামক একটি টিকটক হ্যান্ডেল থেকে একটি রূপান্তরকামী বিরোধী প্রচারমূলক ভিডিও পোস্ট করা হয়, যার ব্যাকগ্রাউন্ডে আরিয়ানার এই গানটি ব্যবহার করা হয়েছিল।
ভিডিওটির কমেন্ট বক্সে সরাসরি ক্ষোভ প্রকাশ করে আরিয়ানা লেখেন, “আমার মিউজিক আর কখনও ব্যবহার করবেন না। পাশাপাশি, আপনার সত্যটি সম্পূর্ণ মিথ্যা।” আরিয়ানার টিমের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার পর ইতিমধ্যেই ভিডিওটির অডিও মিউট করে দেওয়া হয়েছে। এর আগেও একাধিক বিশ্বখ্যাত তারকা ট্রাম্পের প্রচারণায় তাঁদের গান ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
Total Views:
0