আমুদরিয়া নিউজ: ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের তথ্য বেআইনিভাবে সংগ্রহের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (COPPA) লঙ্ঘনের দায়ে টিকটক ৪০০ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে।
২০২৪ সালে দায়ের করা এই মামলায় বাইডেন প্রশাসনের অধীনে বিচার বিভাগ অভিযোগ করে যে, টিকটক ও বাইটড্যান্স শিশুদের বিপুল পরিমাণ ডাটা সংগ্রহ করেছে। এই সেটলমেন্টটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে শিশু প্রাইভেসির অন্যতম বৃহত্তম ঘটনা, যা মেটার বিরুদ্ধে চলমান অনুরূপ মামলার ট্রায়াল শুরু হওয়ার সপ্তাহে সামনে এলো।
Total Views:
0