আমুদরিয়া নিউজ:বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত উত্তরবঙ্গে থাকবেন তিনি। সীমান্ত নিরাপত্তা, ‘চিকেনস নেক’ ও পাহাড়ের পরিস্থিতি নিয়ে একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২২ আগস্ট পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হতে পারে। পাশাপাশি শিলিগুড়িতে নতুন ফৌজদারি আইন নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করবেন অমিত শাহ।
Total Views:
0