আমুদরিয়া নিউজ:ইরান-যুক্তরাষ্ট্রের দীর্ঘ সংঘাত থামার বদলে নতুন করে উত্তেজনার দিকে এগোচ্ছে। শান্তি আলোচনার সময়সীমা শেষ হওয়ার পর ইরানের নেতৃত্ব সামরিক প্রস্তুতি ও আক্রমণাত্মক কৌশল বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়ানোর পাশাপাশি শত্রুর ভূখণ্ডে হামলার সক্ষমতা তৈরির কথাও জানিয়েছে তেহরান। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক জাহাজে নতুন হামলার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, যুদ্ধের জেরে আমেরিকায় জ্বালানির দাম ও মূল্যবৃদ্ধি নিয়ে জনঅসন্তোষ বাড়ছে। ফলে ইরান যুদ্ধ সামলানোর পাশাপাশি রাজনৈতিক চাপও বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর।
Total Views:
0