আমুদরিয়া নিউজ:কলকাতার এক বেসরকারি স্কুলের টয়লেটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সাপে কামড়ানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে জানা যায়, সাপটি নির্বিষ। অভিযোগ, স্কুলের চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসার পর পড়ুয়াকে বাড়ি পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, আতঙ্কের কারণ নেই। ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
Total Views:
0