স্পেনের ঐতিহাসিক গ্রানাডায় শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

আমুদরিয়া নিউজ: দক্ষিণ স্পেনের ঐতিহাসিক শহর গ্রানাডায় ৪.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত তিনজন আহত এবং বেশ কিছু ভবন ও যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আলহেন্দিন শহরের কাছে এই কম্পনটি উৎপত্তিস্থল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল জিওগ্রাফিক ইনস্টিটিউট (IGN)।

ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত বাসিন্দারা তীব্র আফটারশকের ভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। উপর থেকে ভেঙে পড়া ধ্বংসস্তূপের আঘাতে রাস্তার বেশ কিছু গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে এবং সুরক্ষাজনিত কারণে স্থানীয় জাদুঘর, প্রশাসনিক ভবন ও ক্রীড়া কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, গত শুক্রবার থেকে শুরু হওয়া ধারাবাহিক মৃদু কম্পনগুলোর মধ্যে মঙ্গলবারের এই আঘাতটি ছিল সবচেয়ে জোরালো ও ভয়াবহ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *