আমুদরিয়া নিউজ:বিহারের নালন্দার একটি স্কুলে মিড-ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৪০ জন পড়ুয়া। খাবারে নুনের বদলে ভুল করে ডিটারজেন্ট পাউডার মেশানোর অভিযোগ উঠেছে। খাবার খাওয়ার পর শিশুদের পেটে ব্যথা, গলা জ্বালা ও বমি শুরু হয় পড়ুয়াদের।
অসুস্থ পড়ুয়াদের বিহারশরীফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ভুলের কথা স্বীকার করেছেন। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
Total Views:
0