আমুদরিয়া নিউজ:২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় এবার সবচেয়ে বড় চমক—কেউই পাচ্ছেন না দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্ন। তবে ১৭ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হচ্ছে। তালিকায় রয়েছেন তেজস্বিন শঙ্কর, প্রিয়াঙ্কা গোস্বামী, তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ, বিদিত গুজরাটি, দিব্যা দেশমুখ, লালরেমসিয়ামি ও রাজকুমার পালসহ একাধিক খেলয়ার।
আজীবন অর্জুন সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার আই অরুমানায়াগাম। এছাড়া পাঁচ কোচকে দেওয়া হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। খেলাধুলায় অবদানের জন্য রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পাচ্ছেন পুণের আর্মি প্যারালিম্পিক নোড।
Total Views:
0