আমুদরিয়া নিউজ: ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি ক্যাথলিক স্কুলে সহপাঠীর গুলিতে এক ছাত্র নিহত এবং পরে হামলাকারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মাত্র দুই মাসের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় স্কুল শ্যুটিং। এই নারকীয় কাণ্ডে আবারও কাঠগড়ায় উঠেছে অনলাইন সহিংস গেম ও সোশ্যাল মিডিয়ার অনিয়ন্ত্রিত ব্যবহার।
পূর্ববর্তী এক ঘটনায় ‘গোরবক্স’ নামক একটি ভায়োলেন্ট গেম নিষিদ্ধ করার পর এবারও তরুণ প্রজন্মের মানসিক অবক্ষয় নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির সিনেট। থাইল্যান্ড ও ফিলিপাইনের এই সাম্প্রতিক রক্তক্ষয়ী ঘটনাগুলো প্রমাণ করে যে, অপ্রাপ্তবয়স্কদের ডিজিটাল অ্যাক্সেস নিয়ন্ত্রণে কঠোর আইনি পদক্ষেপ এখন সময়ের দাবি।
Total Views:
0