সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি প্রশাসনের

আমুদরিয়া নিউজ:অনলাইনে অপপ্রচার বন্ধ করতে সমাজমাধ্যম সংস্থাগুলির উপর নজরদারি বহুগুণ বাড়িয়েছে প্রশাসন। মার্চ থেকে জুলাইয়ের মধ্যে মেটা ও গুগল-সহ বিভিন্ন প্ল্যাটফর্মকে প্রায় ১ লক্ষ ৯৫ হাজার ব্লকিং নির্দেশ পাঠানো হয়েছে। এর মধ্যে ইনস্টাগ্রামে প্রায় ১ লক্ষ,  ফেসবুকে ৮০ হাজার এবং ইউটিউবে ১৫ হাজার নির্দেশ গিয়েছে। অধিকাংশ নির্দেশই মেটার প্ল্যাটফর্মগুলির জন্য। ‘সহযোগ’ পোর্টালের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকার এই নির্দেশ পাঠিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *