আমুদরিয়া নিউজ:রাজ্য সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ার মানবাজারে প্রায় ১৩০০ কোটি টাকার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের ফলে পুরুলিয়া পুরসভা সহ পাঁচটি ব্লকের লক্ষাধিক মানুষ প্রতিদিন বিশুদ্ধ পানীয় জল পাবেন।
এছাড়াও, মনসা পুজো উপলক্ষে পুরুলিয়া ও বাঁকুড়ায় সরকারি ছুটির ঘোষণা করার কথা বলেন তিনি। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, আবাসন এবং নতুন সরকারি নিয়োগ নিয়ে একাধিক বড় জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Total Views:
0