আমুদরিয়া নিউজ: গ্রিসের রাজধানী এথেন্সের কাছে সালামিনা দ্বীপে রবিবার বিকেলে “প্রায় একই সময়ে” দুটি দাবানল ছড়িয়ে পড়ে অন্তত দুজন নিহত এবং শত শত মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। জোড়া দাবানল যেন একে অপরের সাথে মিশে ভয়াবহ রূপ না নেয়, সেজন্য প্রায় ২০০ জন দমকলকর্মী সেখানে মোতায়েন করা হয়। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দ্বীপটি থেকে সমুদ্রপথে প্রায় ৫০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বনাঞ্চল ঘেরা আবাসিক এলাকায় লাগা প্রথম আগুনটি নিয়ন্ত্রণে আনার সময় সেখান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়; স্থানীয় মেয়রের ধারণা, তাঁরা একটি বিবাহিত দম্পতি ছিলেন। আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
Total Views:
0