স্বাধীনতা দিবস পালনে স্কুলগুলির ভূমিকায় অসন্তুষ্ট বিধায়ক শংকর ঘোষ

MLA Shankar Ghosh expressed dissatisfaction over the role of schools in celebrating Independence Day.

আমুদরিয়া নিউজ:রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্বাধীনতা দিবস পালনের প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, কিছু স্কুল স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্লাসের পড়ুয়াদের অনুষ্ঠানে ডেকে বাকিদের ছুটি দিয়েছে।
মন্ত্রীর মতে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ুয়ারা নৈতিক মূল্যবোধ শেখে। সেখানে স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় ও পবিত্র দিনে এমন বৈষম্যমূলক আচরণ শিশুদের মনে ভুল বার্তা দিতে পারে, যা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে সংশ্লিষ্ট স্কুলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এরপর তাঁকে দেখা যায় শিলিগুড়ির বিবেকানন্দ স্কুলে। হীরকজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি এই উৎসবের সূচনা করেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *