স্বাধীনতার দিনে রাঁচিতে ধুন্ধুমার

Major commotion in Ranchi on Independence Day

আমুদরিয়া নিউজ:স্বাধীনতা দিবসের দিন রাঁচিতে ‘তিরঙ্গা যাত্রা’য় যোগ দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি জাতীয় উৎসবে সামিল হতে চাইলে পুলিশ তাঁকে আটকে দেয়, আর এই বচসার মাঝেই তাঁর বুকে চোট লাগে বলে অভিযোগ।

চাকরি পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে এবং স্বচ্ছতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সমস্ত পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দিলেও,  হাসপাতালের দরজায় ছাত্রনেতার সঙ্গে পুলিশের এই সংঘাত রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *