আমুদরিয়া নিউজ:রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের পদোন্নতির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। পে-ম্যাট্রিক্সের লেভেল-২২ বা তার ওপরের পদগুলিতে প্রবীণ আমলাদের পদোন্নতির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট পদের তালিকা এবং পূর্ববর্তী পদোন্নতির বিশদ বিবরণ কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে জমা দেওয়ার জন্য সমস্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
Total Views:
0